শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় রংপুরের শ্রমিক লীগ নেত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৭১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

একইসাথে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত রমজান আলীর করা মামলায় এজাহার নামীয় ১৪৭ নম্বর আসামি রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগম। তাকে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুকতারা বেগম আব্দুল খালেকের স্ত্রী।

এ প্রসঙ্গে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেফতার শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ