শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শ্রমিকদের ২৩ দফা মেনে নিল কর্তৃপক্ষ, বৃহস্পতিবার খুলছে উত্তরা ইপিজেড

নীলফামারী প্রতিনিধি / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চলমান অচলাবস্থা কাটছে। শ্রমিকদের উত্থাপিত ২৩ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে ইপিজেডের সব কারখানা পুনরায় চালু হচ্ছে। তবে এভারগ্রীন কোম্পানি শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে কার্যক্রম শুরু করবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শ্রমিকদের দাবির বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে ইপিজেডের সব কারখানা খোলা হবে। তবে এভারগ্রীন কার্যক্রম শুরু করবে শনিবার থেকে।”

উল্লেখ্য, গত ৩০ আগস্ট (শনিবার) এভারগ্রীনের শ্রমিকরা ২৩ দফা দাবি আদায়ের আন্দোলনে নামেন। পরে তা ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকদের মাঝেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যৌথবাহিনী পদক্ষেপ নিলে সংঘর্ষে একজন শ্রমিক নিহত ও অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পর থেকে ইপিজেডের সব কারখানা বন্ধ রাখা হয়।

কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় দীর্ঘ কয়েক দিনের অচলাবস্থা শেষে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ