শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না একটা নির্বাচন হোক’

নীলফামারী প্রতিনিধি / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “আজকে ওই টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না একটি নির্বাচন হোক। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় হচ্ছে একটি স্বাধীন ও স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন।”

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্বে এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এর সঞ্চালনার প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “যখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে চাই, তখন একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে বিভ্রম সৃষ্টি করছে। তারা জানে নির্বাচনে গেলে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তাই নানা ফর্মুলা দিচ্ছে, নির্বাচন ঠেকানোর পাঁয়তারা করছে, পিআর পদ্ধতির কথা বলছে। কিন্তু আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ