শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সাংবাদিক থেকে গায়ক: আব্দুর রহমান ববিনের সুরের জাদু

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ববিন পেশায় সাংবাদিক হলেও তার আরেকটি বড় পরিচয় রয়েছে—তিনি একজন গায়ক। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় চৌকস সংবাদ পরিবেশনের জন্য ববিন ইতিমধ্যেই ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তবে সম্প্রতি তার গাওয়া গান শ্রোতাদের মন জয় করেছে।

সহকর্মী সাংবাদিকরা জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন ববিন। পাশাপাশি অবসরে তিনি গান করেন। তার কণ্ঠে আবেগ, সুর ও মাধুর্য শ্রোতাদের মুগ্ধ করে।

এ প্রসঙ্গে আব্দুর রহমান ববিন বলেন, “সাংবাদিকতা আমার পেশা, তবে গান আমার নেশা। কাজের ফাঁকে গান করি, আর সেটাই আমাকে মানসিক প্রশান্তি দেয়।”

তার গান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। সাংবাদিক থেকে গায়ক হয়ে উঠা এই তরুণ ইতিমধ্যেই তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ