শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

মুসলিম বন্ধুর জানাজার পেছনে বসে কাঁদা সেই সুধীর বাবু মারা গেছেন

ডেস্ক রিপোর্ট / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ছোটবেলার বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে সুধীর বাবুর কান্না করার ছবি ভাইরাল হয়েছিল কয়েক বছর আগে। সেই সুধীর বাবু মারা গেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। রাতেই গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে সুধীর বাবু দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, ‘দুপুরে বাবা মারা গেছেন। রাতেই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বাবা ও আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরে দুজনেই স্থানীয় গুণবতী বাজারের ব্যবসায়ী হন। সময় পেলেই ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যুতে বাবা ভীষণ কষ্ট পেয়েছিলেন।’

২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের ব্যবসায়ী আমীর হোসেন সওদাগর মারা গেলে তার জানাজার মাঠে বন্ধু সুধীর বাবুর কান্নার দৃশ্য ভাইরাল হয়েছিল। জানাজা চলাকালীন তিনি পেছনে গাছের গুঁড়িতে বসে চোখের পানি ফেলছিলেন। উপস্থিত সবাই সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়েছিলেন।

সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ মানুষ ছবিটি শেয়ার করে লিখেছিলেন— ‘বন্ধুত্ব মানে না জাত-ধর্ম’। স্থানীয়রা জানান, দুজনের বন্ধুত্ব ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ব্যবসার ব্যস্ততা সত্ত্বেও সুযোগ পেলেই তারা আড্ডা দিতেন ও অবসর সময় একসঙ্গে কাটাতেন।

বন্ধু আমীর হোসেন সওদাগরের মৃত্যুর চার বছর পর প্রয়াত হলেন সুধীর বাবু। তবে তিনি রেখে গেলেন সত্যিকারের বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ