শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ভিসা প্রতারকের বাড়ীতে অনশন

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ভিসা প্রতারণার ফাঁদে পরে সাড়ে ১৮ লাখ টাকা খুইয়ে প্রতারকের বাড়ীতে অনশন করেছেন এক সিঙ্গাপুর ফেরৎ প্রবাসী যুবক।

রবিবার (২৫ আগস্ট) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি ডাঙ্গাপাড়ার সেগেন উদ্দিনের ছেলে জসিম মিয়ার (২৮) বাড়ীতে দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রতারণার শিকার আসাদুজ্জামান(৪১) খোয়ানো টাকা ফেরতের দাবিতে  অনশন শুরু করেন। তার বাড়ী ঠাকুরগাঁও জেলার রাণীশংকইল উপজেলার মুজাহিদাবাদ গ্রামে। কিশোরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এস আই আলমগীর হোসেনকে পাঠিয়ে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসে। প্রতারণার শিকার আসাদুজ্জামান বলেন, একই এলাকার প্রতারক জসিম ও জাকির সাথে প্রায় ১ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়ার পর তারা জানায় দুজন বর্তমানে কানাডা প্রবাসী। ওই দেশে আমি ও বন্ধুরা কানাডা যেয়ে চাকুরী করার ইচ্ছার কথা বললে তারা বিকাশে টাকা চায়। সরল বিশ্বাসে ২০২৪ সালের মার্চ মাসে আমরা ২৫ হাজার ৯০০ টাকা বিকাশে পাঠিয়ে দেই। পরে ওই দুই প্রতারক ভিডিও কলের মাধমে বিভিন্ন পাসপোর্ট, ভিসা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র দেখালে আমরা বিশ্বাস করে ১৮ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন বিকাশ একাউন্টে পাঠিয়ে দেই। এর পরেই দুজনের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। সন্দেহ হলে আমরা খবর নিয়ে জানতে পারি তারা দুজনই প্রতারক। তাদের ঠিকানা বের করে স্থানীয় আত্বীয়-স্বজনদের মাধ্যমে টাকা ফেরৎ চাইলে তাদের উপর হামলা করে ও হুমকি দেয়। তাই উপায় না দেখে আমি একাই এসে এই প্রতারকের বাড়ীতে অনশন করছি।

কিশোরগঞ্জন থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা করলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ