শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

নীলফামারীতে প্রস্তাবিত চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নীলফামারীতে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন প্রায় ২৫ একর খাস জমি তিনি ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে জনবল ও সরঞ্জামের সংকট রয়েছে। নীলফামারীর চিত্রও একই। অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে এসব সমস্যার পূর্ণ সমাধান সম্ভব না হলেও যতটা সম্ভব তা সমাধানের চেষ্টা করা হবে।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

পরিদর্শনে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. খায়রুল আনাম এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ অংশ নেন।

পরে নুরজাহান বেগম নীলফামারীর নটখানায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতালও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ