শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধি / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার (২০ আগস্ট)বিকেলে কিশোরগঞ্জ সরকারি কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কিশোরগঞ্জ সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহ আলম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব দেবাশীষ সরকার দেবার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাহাদ হোসেন, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক খাইরুজ্জামান লিমন, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফরহাদুন নবী লিমন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ঈবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম মোর্শেদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান শিমুলসহ উপজেলা বিএনপির সদস্যবৃন্দ ও উপজেলার ৯টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছিলেন।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ