শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বগুড়ায় ইউপি চেয়ারম্যান হয়রত আলী গ্রেফতার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হয়রত আলীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, র‍্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে। তাকে আমাদের শাজাহানপুর থানায় দিয়েছে, আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ