শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নেদারল্যান্ডস সিরিজে থাকছে না মিরাজ

মো. আব্দুল্লাহ আনন্দ, স্পোর্টস ডেস্ক / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সাথে থাকছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আর কয়েকদিন পর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের পরবর্তী আসর। তার আগেই ঘরের মাঠে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ডাচদের বিপক্ষে সিরিজের সূচী ঘোষণা করা হলেও এখন বাংলাদেশ দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছিলো বিসিবি। যেই দলে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি। সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা সিলেটে চলে যাবেন আজ । তবে দলের সঙ্গে সিলেটে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তাঁর ছুটি শেষ হওয়ার কথা। বিসিবিও আশাবাদী, নেদারল্যান্ডস সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে পাওয়া যাবে মিরাজকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ