শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে দৈনিক করতোয়ার ৫০ বছরপূর্তি উদযাপন

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে জাকজমকপূর্ণভাবে দৈনিক করতোয়ার ৫০ বছরপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত আট টায় স্থানীয় প্রেস ক্লাবে কেক কেটে ৫০ বছরপূর্তির অনুষ্ঠান শুরু হয়। আনন্দক্ষণ পরিবেশে কেক উৎসব শেষে উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ফজল কাদির, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি শামসুজ্জামান সুমন প্রমুখ। এতে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ,গণমাধ্যমকর্মী,সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দৈনিক করতোয়া একটি নাম নয়, একটি আর্দশ, একটি মডেল। স্থানীয় পত্রিকা হয়েও যার মান ও গুনে জাতীয় পত্রিকার সমান। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ৫০ বছরে পা দিল করতোয়া। আমরা পত্রিকাটির আরো উত্তরোত্তর সাফল্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ