শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১৯ দিনের শিশুসহ নিহত ৩, আহত ৫

স্থানীয় রিপোর্ট / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইক চালকসহ কমপক্ষে পাঁচ জন যাত্রী।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ১৯ দিনের শিশু রাফি, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ছেলে; জাহিদুল ইসলাম (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে; এবং নুরুন্নবী সরকার (৫০), গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ইজিবাইক চালক সজিব মিয়া, যাত্রী রুপালি বেগম ও জাকিয়া বেগম।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, শিশুসহ যাত্রীবাহী ইজিবাইকটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ইজিবাইকটির পিছনের বাম চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। ঠিক তখনই পিছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়, যার ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল ইসলাম মারা যান। মহুরি পেশায় নুরুন্নবী সরকারকে দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ওসি আরও জানান, ট্রাকের চালক ও তার সহকারীরা পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ