শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ঘুষের অভিযোগের পর জোর করে সাক্ষর, থানায় অভিযোগ শিক্ষকের

জেলা প্রতিনিধি, নীলফামারী / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সরকারি বরাদ্দের ঘুষ নিয়ে সংবাদ প্রকাশের পর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক।

মঙ্গলবার (৫ আগস্ট) কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগটি করেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের জান্নাতুল বানাত মহিলা মাদরাসার শিক্ষক শোয়াইব ইসলাম মিজান।

অভিযোগে বলা হয়, উপজেলার পিয়ন লিটন ইসলাম শিক্ষক শোয়াইবকে ভুয়া মাদরাসার মাধ্যমে সরকারি বরাদ্দ পাওয়ার প্রস্তাব দেন এবং ৭০ হাজার টাকা ঘুষ নেন। পরে তার ভুয়া মাদরাসায় তিন মেট্রিক টন চাল বরাদ্দ আসে। কিন্তু চাল না দিয়ে কেবল ঘুষের টাকা ফেরত দেন লিটন ইসলাম। এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর গত সোমবার উপজেলা পিআইও লতিফুর রহমান, পিয়ন লিটন ইসলামসহ আরও দুজন একটি মাইক্রোবাসে করে মাদরাসায় যান। অভিযোগে বলা হয়, তারা শিক্ষককে বরাদ্দ না দেওয়ার হুমকি দিয়ে ‘লিটন কোনো ঘুষ নেননি’-এমন একটি সাদা কাগজে জোর করে লিখিয়ে নেন।

ভুক্তভোগী শিক্ষক শোয়াইব ইসলাম মিজান বলেন, লিটন ইসলাম আমাকে ভুয়া মাদরাসার মাধ্যমে বরাদ্দ নেওয়ার প্রস্তাব দেন। আমি তাতে রাজি হইনি। কিন্তু পরে আমার মাদরাসায় তিন মেট্রিক টন চাল বরাদ্দ আসে। চাল না দিয়ে শুধু ঘুষের টাকা ৭০ হাজার ফেরত দেন। আমি বিষয়টি সাংবাদিকদের কাছে বলি। সাংবাদিকরা সংবাদ প্রচার করলে পিআইও অফিস থেকে লোকজন মাদরাসায় এসে আমাকে চাপ দেয়।

শোয়াইব ইসলাম জানান, সোমবার দুপুরে উপজেলা পিআইও লতিফুর রহমান, অফিস সহকারী লিটন ইসলাম ও আরও দুজন একটি মাইক্রোবাসে করে তার মাদরাসায় আসেন। সেখানে তাকে বরাদ্দ না দেওয়ার হুমকি দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেন ‘লিটন কোনো ঘুষ নেননি।’ তিনি বলেন, তারা মোবাইল ধরতেও দেয়নি। আমি তখন খুব ভয় পেয়েছিলাম।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেশ কয়েকটি মাদরাসা ও এতিমখানার নামে টিআর-কাবিখা প্রকল্পের চাল বরাদ্দ পেতে হলে সংশ্লিষ্ট অফিস সহকারীর মাধ্যমে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে আবেদন গ্রহণ করা হয় না, বরাদ্দ আটকে রাখা হয়-এমন অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে পিআইও লতিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম সাহা বলেন, একজন পিয়নের আসলে বরাদ্দের আবেদন নেওয়ার কোনো সুযোগই নেই। টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের আবেদন সরাসরি জেলা প্রশাসকের কাছে দেওয়া উচিত, অথবা কেউ চাইলে আমার (ইউএনও) মাধ্যমেও পাঠাতে পারেন। এখন যদি কেউ পিয়নের মাধ্যমে আবেদন করে থাকেন, তাহলে সেখানেও নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য ছিল।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ