শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ। তারা টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই। সেটি হলো- তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল।

মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন। তিনি লেখেন, যদি এই কিলিং স্কোয়াডগুলোর কোনো সহযোগিতা না থাকত, তাহলে শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের এই বাহিনী বহু বছর আগেই নিশ্চিহ্ন হয়ে যেতো।

শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে স্ট্যাটাসের শুরুতে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম আরও লেখেন, গত বছরের জুলাইয়ে, যখন আমাদের তরুণ-তরুণীরা এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝতে পেরেছিল- তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালিয়ে গিয়েছিল, হাওয়া হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরতে পারবে না। কাপুরুষেরা কখনোই ফিরে আসতে পারে না!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ