শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী: সাবেক এমপি শাহারিন তুহিন

নীলফামারী প্রতিনিধি / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আওয়ামী শাসনের পতনের বর্ষপূর্তি ও ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ধারাবাহিকতা রক্ষায় নীলফামারীর ডোমারে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. শাহারিন ইসলাম চৌধুরী তুহিন অভিযোগ করেন, ১৭ বছর ধরে চলা আওয়ামী শাসনে জনগণ নিপীড়িত ও বঞ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, তবুও তিনি দেশের মাটি ছেড়ে যাননি।

তার দাবি, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিই আজ দেশের গণতন্ত্রের শেষ ভরসা। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে দেশের মানুষ তারেক রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জনপদ থেকে বিএনপিই বিজয়ী হবে।

সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম (কালু)। তিনি বলেন, ডোমার-ডিমলার মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে। এই জনসমাবেশ প্রমাণ করে, জনগণ আর কোন সরকারের দুঃশাসন চায় না।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। পুরো এলাকাজুড়ে ছিল প্রতিবাদী স্লোগান ও উজ্জীবিত পরিবেশ।

আয়োজকদের দাবি, এটি ডোমারের ইতিহাসে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ