শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ডিমলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ডিমলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক বাবু উৎপল কান্তি সিংহ এবং সঞ্চালনায় ছিলেন বাবু কনক কুমার অধিকারী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা ফ্রন্ট আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সদস্য গোলাম রব্বানী প্রধান, ফ্রন্টের সদস্য সচিব বাবু জ্যোতি রঞ্জন রায়, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন বাবু সুভাষ চন্দ্র, মনোরঞ্জন সিংহ রায়, বাবু নারায়ণ চন্দ্র রায়, বাবু তুলেশ চন্দ্র রায়, বাবু নিখিল চন্দ্র সরকার, বাবু দুলাল চন্দ্র রায়, বাবু সুনীল চন্দ্র রায়, বাবু সুভাষ চন্দ্র রায়সহ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের পাশে আমি সবসময় আছি। যেকোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সমাধানের চেষ্টা করব।”

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয়দের মতে, এ আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সম্পৃক্ততার একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ