শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নীলফামারীতে আন্তঃবিদ্যালয় বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নীলফামারীর ডোমারে ধ্রুবতারা বিতর্ক পরিষদের আয়োজনে এবং নীলফামারী জেলা পরিষদের বাস্তবায়নে দিনব্যাপী “বিতর্ক উৎসব-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ছিল “যুক্তির মশালে জ্বলে উঠুক বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান আন্তঃবিদ্যালয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন, আহ্বায়ক ধ্রুবতারা বিতর্ক পরিষদ, ডোমার। স্বাগত বক্তব্য দেন জয় লালা, সদস্য সচিব ধ্রুবতারা বিতর্ক পরিষদ। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সোলেমান আলী, প্রভাষক, নীলফামারী সরকারি কলেজ। ধ্রুবতারা বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ বিন আমিন সুমন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম আশরাফ, সভাপতি পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়; ফাতেমাতুজজোহরা, সিনিয়র শিক্ষক ডোমার বালিকা বিদ্যালয়; এবং উপজেলার বিভিন্ন স্কুলের সিনিয়র শিক্ষকবৃন্দ।

উপজেলার প্রায় ১৬টি উচ্চ বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে প্রতিটি রাউন্ডে প্রতিপক্ষ নির্ধারণ করে দিনব্যাপী তিনটি ভেন্যুতে একযোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিতার্কিক এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকরা।

ধ্রুবতারা বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা মাসুদ বিন আমিন সুমন বলেন, শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা ও বাগ্মিতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ