শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের আত্মসমর্পণ ও গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নীলফামারীর ডোমারে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রচারণার সময় গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার আজ বুধবার বিকেল চারটার দিকে নীলফামারী জেলা আদালতে আত্মসমর্পণ করেছেন। পরবর্তীতে আদালত তাকে গ্রেফতার দেখিয়েছে।

আব্দুল মালেক সরকার বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের ডোমার উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং ডোমার উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। মামলায় তাকে সহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারও রয়েছেন। বর্তমানে আফতাব উদ্দিন সরকার একাধিক মামলায় কারাগারে রয়েছেন।

আত্মসমর্পণের পর আব্দুল মালেক সরকারের জামিন আবেদন শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

আব্দুল মালেক সরকারের গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাকে একজন সৎ ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়দের ভাষ্যে,

“আব্দুল মালেক সরকার সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা তাকে একজন ভালো মানুষ হিসেবেই জানি।”

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি আদালতের অধীনে পরিচালিত হচ্ছে এবং এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ