শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

দুবাইয়ে ওয়ার্ল্ড গভার্নমেন্ট সামিটে যোগদান শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইট শুক্রবার বিকাল ৫টায় ঢাকায় অবতরণ করেছে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

দুবাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন।

সেসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান।

তিনি আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা করার জন্য আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি দেন।

প্রধান উপদেষ্টা আমিরাতের বাণিজ্যমন্ত্রীকে বলেন, বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে।

বাণিজ্যমন্ত্রী থানি বলেন, তিনি আগামীতে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করতে চান।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এই সফরে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ