শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

৩ দিন ধরে নিখোঁজ, অবশেষে মা-বাবার কাছে ফিরল কফিনবন্দি ছোট্ট নিধি

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

তিনদিন ধরে এ হাসপাতাল থেকে ও হাসপাতালে ছোটাছুটি। খোঁজ চলছিল মাইলস্টোনের জুনিয়র শাখার ছাত্রী ওকিয়া ফেরদৌস নিধির। অবশেষে ছুটি পেয়েছে সে, বাবা মো. ফারুক হোসেন ও মা সালমা আক্তারসহ স্বজনদের কাছে ফিরেছে নিধি। তবে যেভাবে সে ফিরেছে সেটি কোনোভাবেই চায়নি কেউ।

গত ২২ জুলাই উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিখোঁজ সদস্যদের মধ্যে প্রোফাইল বিশ্লেষণ করে ৫টি মরদেহের পরিচয় শনাক্ত করে সিআইডি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকা সিএমএইচের মর্গ থেকে হস্তান্তর প্রক্রিয়া শেষে নিধি, প্রিয়া, রাইসা, আফিয়া ও সোনিয়ার লাশ একে একে হস্তান্তর করা হয়।

তিনদিন পর সন্তানের পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

এদিকে ক্ষত নিয়ে এখনও হাসপাতালে কাতড়াচ্ছে অর্ধশতাধিক শিশু। এর মধ্যে ৪৪ জনই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়, এদের মধ্যে ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক। এদিন মাহতাব রহমান ও মাহিয়া নামের শিক্ষার্থীর মৃত্যু হয় বার্ন ইনস্টিটিটিউটে।

দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন চারজনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। জরুরি চিকিৎসা সেবা দিতে রাতে ঢাকায় আসছেন চীনের চিকিৎসক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ