শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

মিরপুরের গ্যালারিতে সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন ক্রীড়াপ্রেমীরা

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষিকা মেহেরীন চৌধুরীর দৃঢ় উপস্থিতি ও দ্রুত সিদ্ধান্তে অন্তত ২০ জন শিক্ষার্থী প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তার এমন আত্মত্যাগ জাতির কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এমন সাহস, ভালোবাসা ও ত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমগ্র জাতি। এবার হোম অব ক্রিকেট মিরপুরেও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের একপাশে, পাকিস্তানের ড্রেসিংরুম প্রান্তে শোভা পেয়েছে মেহেরীন চৌধুরীর একটি বিশাল ব্যানার। সেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে,

“মানবতার মহীয়সী নারী, বীরশ্রেষ্ঠ শিক্ষিকা মেহেরীন চৌধুরী।”

ব্যানারে সংযুক্ত করা হয়েছে মৃত্যুশয্যায় থাকা অবস্থায় স্বামীর সঙ্গে তার একটি আবেগঘন কথোপকথনও—যা উপস্থিত দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। স্টেডিয়ামে উপস্থিত অনেকেই দাঁড়িয়ে ব্যানারটির দিকে তাকিয়ে ছিলেন নীরব শ্রদ্ধায়।

এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার ১ বলে শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সফরকারীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ