শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধি / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষার আন্দোলনের সাথে (বিএমএসএফের) ১৩ তম বর্ষপূতি উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ২৩ জুলাই ২০২৫(বুধবার) বিকাল ৩ টায় কিশোরগঞ্জে বাদশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজাদ হোসেন আওলাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,সহ:সভাপতি কাওছার হামিদ,স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন, এনটিভি মাল্টিমিডিয়া কিশোরগঞ্জ-জলঢাকা প্রতিনিধি শাকিল ইসলাম,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সবুজ মিয়া, নীলফামারী ক্রাইম সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আশরাফুল ইসলাম রাজু, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম । উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান,কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি আদর আলী ডি আর বি নিউজের জেলা প্রতিনিধি আসিফ ইশতিয়া লিওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহীন ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ