শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

দুই বছর ধরে কেউ পাস করেনি, অবশেষে স্কুলের নামই বদলে ফেলল কর্তৃপক্ষ — সরকারি গেজেট অনুযায়ী ‘বাবুরহাট বালিকা বিদ্যালয়’ নামে নতুন যাত্রা

নীলফামারী প্রতিনিধি / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

টানা দুই বছর ধরে মাধ্যমিক পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে না পারায় অবশেষে বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সরকারি অনুমোদনক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে গেজেট প্রকাশের পর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বাবুরহাট বালিকা বিদ্যালয়’।

২৩ জুলাই (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন সাইনবোর্ড উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। এ সময় শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা নুরনবী দুলাল এর উদ্যোগে ও প্রচেষ্টায় নাম পরিবর্তনের বিষয়টি গেজেটভুক্ত হয় এবং তা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়টি নতুন পরিচয়ে যাত্রা শুরু করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে। স্থানীয় এলাকাবাসীও আশা করছেন, নতুন নামের সঙ্গে সঙ্গে বিদ্যালয়টির শিক্ষার মানেও আশানুরূপ উন্নতি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ