শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সৈয়দপুর লায়ন্স স্কুলের মেধাবী শিক্ষার্থী হিসামের বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন।

মোঃ আমির হোসেন সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

এবারের (২০২৫ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে দ্বিতীয় ও নীলফামারী জেলায় প্রথম স্থান অর্জন করেছে আহনাফ তাহমিদ হিসাম। সে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে ওই কৃতিত্বপূর্ণ ফলাফল বয়ে এনেছে। সে বোর্ডের পরীক্ষায় সর্বমোট এক হাজার তিন শত নম্বরের মধ্যে এক হাজার ২৫৮ নম্বর পেয়েছে। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে দেশের সেবা করতে চায়।

জানা গেছে, রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার শঙ্করপুর মন্ডলপাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী হাফিজুল ইসলাম ও মোছা আরমিনা আক্তার এর বড় ছেলে সে।

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান বলেন, আহনাফ তাহমীদ নিসামের অভাবনীয় ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। সে একজন অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র। তাঁর মধ্যে একটি সুপ্ত প্রভিতা লুকায়িত রয়েছে তা আমরা প্রতিষ্ঠানে ভর্তির পর থেকে লক্ষ্য করেছি। তাই আমরা প্রতিষ্ঠানগতভাবে তাকে বিশেষ নজরদারিতে রেখেছিলাম। সে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে আগে থেকেই সেটি আমরা আশা করেছিলাম। আর সেটি করে দেখিয়েছে সে। আমরা শিক্ষক হিসেবে আশা করি ভবিষ্যতে মেধাবী আহনাফ তাহমীদ হিসাম অনেক অনেক বড় মানুষ হবে। দেশের কল্যাণ নিজেকে নিয়োজিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ