শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সন্ধ্যায় বিপিএল ফাইনালের মহারণ

রিপোটারের নাম / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

দেখতে দেখতে শেষের পথে বিপিএল ২০২৫। একাদশ আসরের পর্দা নামবে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। দ্বিতীয় শিরোপা ছুঁয়ে দেখার অপেক্ষায় ফরচুন বরিশাল। চিটাগং কিংস মাঠে নামবে প্রথমবার বিপিএল জয়ের স্বাদ নিতে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বরিশাল ও চিটাগংয়ের ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

 

প্রায় এক মাসের লড়াই। শ্বাসরুদ্ধকর ম্যাচ, ধুন্ধুমার উত্তেজনা, অনিশ্চয়তার দোলাচল—কী ছিল না বিপিএল জুড়ে। মাঠের বাইরের নানা বিতর্ক ছাপিয়ে বাইশ গজে সত্যিকার অর্থে খেলার আমেজ ছিল পুরো আসরে।

শুরু থেকেই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। এবারও দল গড়েছে সেরা হওয়ার মতোই। তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। নিজেদের সক্ষমতা পুরো আসরে প্রমাণ করে ফাইনালে উঠেছে বরিশাল।

চিটাগং কিংসের ব্যাপারটি ভিন্ন। গ্রুপ পর্বের মাঝামাঝিও গড়পড়তা ছিল দলটি। হঠাৎ করে জেগে উঠে জায়গা করে নেয় সেরা দুইয়ে। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারলেও দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চিটাগং। এক যুগ পর বিপিএলের ফাইনালে উঠেছে তারা। ২০১৩ সালে সর্বশেষ টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল চিটাগং।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে গত বিপিএলে প্রথমবারের মতো সেরার তকমা গায়ে মাখে বরিশাল। এর আগে একবার কুমিল্লার কাছেই ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় বরিশালের। স্বপ্নভঙের বেদনায় পুড়তে হয়েছে চিটাগংকেও। ২০১৩ সালে তখনকার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে শিরোপা খুইয়েছিল চিটাগং কিংস।

ফাইনালের আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমাদের দলের সবচেয়ে ভালো দিক হচ্ছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। আমরা জানি আমাদের কী করতে হবে। এখন দেখার বিষয় এটাই যে, মাঠে কতটুকু বাস্তবায়ন করতে পারি। যদি আমরা ঠিকঠাক কাজ করতে পারি, মনে হয় ইতিবাচক ফল আসবে।’

সবমিলিয়ে, দুদলের সামনেই সুযোগ শিরোপা জয়ের। বরিশালের লক্ষ্য দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। চিটাগং চাইবে বিপিএলে প্রথমবার নিজেদের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে।

লড়াই অবশ্য সহজ হবে না। বরিশাল ও চিটাগংয়ের শেষ দুই দেখায় একবার করে জিতেছে দুদল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে চিটাগং। বরিশাল সেই প্রতিশোধ নিয়েছে প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে। ফাইনালেও যে থাকবে ভীষণ ঝাঁঝ, সেটি না বললেও চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ