শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কুড়িগ্রামে বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি নেত্রীর নির্দেশে নিয়মনীতির তোয়াক্কা না করেই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে পশুর হাট বসিয়েছেন। তবে, প্রশাসনের পক্ষ হতে কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ইউএনও সবুজ কুমার বসাক।

 

 

হাট ইজারাদার বিএনপি নেত্রীর নাম জেয়ারা খাতুন রুজি। তিনি বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

বুধবার (২৮ মে) দুপুরের দিক সরেজমিনে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেধে রাখার জন্য মাঠে খুটি বসানো হয়েছে।

সূত্র বলছে, প্রতি বছর নিয়মনীতি তোয়াক্কা না করেই সরকারি কলেজ মাঠে পশুর হাট বসানো হত। তবে এবার কলেজ মাঠে হাট না বসলেও ইজারাদার হাট বসিয়েন চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে।

এনিয়ে ফেসবুকে  জেআর আমিন জিয়া আইডি থেকে মন্তব্য করেছেন, ‘কোরবানির পশুর হাট স্কুল কলেজে কেন??পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে উপজেলা পরিষদ নতুবা পশু হাসপাতাল চত্বরে বসানো হোক। না কি বলেন?’

হাট ইজারাদার বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি বলেন, ‘সাক্ষাৎতে কথা বলতে হবে রাফি সাহেব; না বললে বুঝবেন না।’ অনুমতির বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এই নেত্রী।

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন ‘আমি হাট বসানোর অনুমতি দেই নাই, এবিষয়ে ইউএনও মহোদয়ের কাছে গেলে তিনি হ্যা ও না কিছুই বলেন নাই।’

এবিষয়ে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, ‘পশুর হাট বসানোর জন্য কোনো ধরনের আবেদন পাইনি এবং হাট বসানোর অনুমতিও দেয়া হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ