শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ভ্যান চুরি, অশ্রুসিক্ত দম্পতির আর্তনাদ

মাইনুল ইসলাম / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

রংপুর জেলা ও দায়রা জজ আদালতে জমি সংক্রান্ত মামলার হাজিরা দিতে এসে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন ময়েনপুর ইউনিয়নের শুকরেরহাট এলাকার দরিদ্র দম্পতি মো. আনারুল মিয়া ও তার স্ত্রী আরেফা বেগম।

আজ দুপুরে আদালতে হাজিরা দিতে এসে মাত্র ২০ মিনিটের ব্যবধানে চুরি হয়ে যায় তাদের কিস্তিতে কেনা একমাত্র ভ্যানটি। দীর্ঘদিন ধরে এই ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিলেন আনারুল মিয়া। আদালত প্রাঙ্গণে ভ্যানটি খুঁজে না পেয়ে হতাশায় ভেঙে পড়েন তারা। দু’জনেই কান্নায় ভেঙে পড়েন আদালত চত্বরে দাঁড়িয়ে। ঘটনাটি দেখে অনেকেই ভিড় করলেও কেউ সহানুভূতির হাত বাড়িয়ে দেননি।

জানা গেছে, এই দম্পতির দুই মেয়ে রয়েছে। একজনের বিয়েতে জমি বন্ধক রেখে যৌতুক দিতে হয়েছিল। আরেক মেয়ে বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। সংসার, মেয়ের পড়াশোনা এবং চিকিৎসার যাবতীয় খরচ চলতো ওই একটি ভ্যানের আয়ে।

ভ্যান চুরির ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখনো কোনো খোঁজ মেলেনি।

অশ্রুসিক্ত কণ্ঠে আরেফা বেগম বলেন,

“এই ভ্যানটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। এখন কী খাবো? ঘর সারাবো কী দিয়ে? মেয়েকে কীভাবে পড়াবো?”

এই ঘটনার পর শুধু একটি ভ্যান নয়, হারিয়ে গেছে তাদের স্বপ্ন, আশ্রয় ও ভবিষ্যতের নিরাপত্তা। এমন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষদের প্রতি আহ্বান—এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান, সহায়তার হাত বাড়িয়ে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ