শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাইমুদ্দিন বাচোর সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও ঐ এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়,ঘটনার দিন সকালে নিহতের বড় ছেলে আব্দুল আওয়াল ও তাঁর বাবা একসাথে বাসা থেকে বের হয়ে চা খেতে যায়। চা খেয়ে আওয়াল ধান ক্ষেতে স্প্রে দিতে চলে যায়। তাঁর বাবা নতুন বাড়ির ছাদে পানি দেয়ার জন্য গেলে পরে আর বাসায় আসে নি দুপুরে বাসায় না পেয়ে খুঁজতে নতুন বাসায় গিয়ে দেখি বাবা পাম্পের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কিশোর কুমার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ