শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিরামপুর হাসপাতালে রোগীর খাবারে অনিয়ম-দুদক

মো.লুৎফর রহমান.হিলি (দিনাজপুর): / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের রোগিদের খাবারের অনিয়ম, বিনামূল্যে ওষুধ বিতরণ, চিকিৎসা সোবা প্রদান, রোগীদের বিভিন্ন টেষ্টের অনিয়মের সত্যতা পেয়েছেন দূর্নীতি দমন কমিশন দুদক দিনাজপুর জেলা কার্যালয়।

বুধবার (৩০ এপ্রিল)  সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অভিযান চালিয়ে বিকেলে স্থানীয়গণ মাধ্যম কর্মীদের এসব কথা বলেন দূর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর কার্যালয়ের সহকারি উপ-পরিচালক খাইরুল আলম। তিনি বলেন.‘বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগের সতত্যা যাচায়ের জন্য প্রথমে সাদা পোষাকে অভিযান চালানো হয়। পরে,হাসপাতালে ভর্তি কৃত রোগীদের খাবারের বিষয়টি যাচায় করা হয়।

সেখানে নিয়মের তোয়াক্কা না করে মাংসের পরিবর্তে মাছ দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এসময় তিনি বলেন, হাসপাতালে ওষুধ বিতরনের অনিয়ম পাওয়া গেছে। সেখানে ওষুধ বিতরনের রেজিষ্টার অপডেট নেই। দীর্ঘ সময় ধরে রেজিষ্টার ফেলে রাখা হয়। এছাড়াও হাসপাতালে দুজন ল্যব সহকারি কর্মরত আছেন। তাদের দুজনের মধ্যে একজনের স্ত্রী’রনামে অন্য জনের বাবার নামে ক্লিনিক আছে। ফলে এখানে কোটিটাকার মেশিন থাকলেও রোগীরা বিভিন্ন প্রকার টেস্ট করাচ্ছেন বাহিরে।

দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাঈল হোসেন বলেন,‘উপজেলায় অনেক জনসংখ্যা এবং যে পরিমান রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে সেখানেঅনেক ট্রেস্ট হওয়ার কথা কিন্তু নাম মাত্র পাঁচছয়জন টেস্টের রোগী দেখানো হয়েছে। এখানে আমাদের মনে হয়েছে রোগীদের দালালের মাধ্যমে ক্লিনিকে পাঠানো হয়। আমরা দুজন ল্যাব সহকারীর বদলির বিষয়ে জেলা স্বাস্থ্যকর্মকর্তার সঙে কথা বলেছি। এছাড়াও খাবারে ঠিকাদার ও পরিদর্শন  অফিসারকে  শোকের  জন্য বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের মেডিকেল টেকনো লজিস্ট (ল্যাব) ইয়াছিন আলীর স্ত্রীর নামে শহরের‘ নাজমা ডায়গনস্টিক সেন্টার’এবং মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শাহআল এমরানের নামে হাসপাতালের পাশেই মহাসড়ক ঘেঁষা‘ রাজু ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক’রয়েছে। এই ক্লিনিক পরিচালক হিসেবে রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শাহআল এমরানের বাবা। এছাড়াও শাহআল এমরানের স্ত্রী মঞ্জুরা আকতার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  ফার্মাসিস্ট পদে কর্মরত রয়েছেন।

এসময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেলঅফিসার (আরএমও) শাহারিয়ার পারভেজসহ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ