শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

লালমনিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ডেস্ক নিউজ / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে এস.এস. ইলেকট্রনিকস ওয়ালটন শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার ভোর ৬টার দিকে বড়বাড়ি বাজারে সিরাজুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পাশের ওয়ালটন মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়রা ধারণা করছেন, ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা হয়ে থাকতে পারে। আগুনে ওয়ালটন শো-রুমের ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকার, বিভিন্ন ধরনের ফার্নিচারসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, বড়বাড়ি বাজারের ওয়ালটন শো-রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ