শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

মিঠাপুকুরে ছাত্রশিবির নেতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ফুয়াদ মণ্ডল গ্রেপ্তার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৭১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ও এক দফার কবর দিতে চাওয়া কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শাহ আমানত তেলের পাম্প এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত ফুয়াদ মণ্ডল কাফ্রিখাল ইউনিয়নের মুরাদদর্প নারায়নপুর গ্রামের আঃ রাজ্জাক মণ্ডলের ছেলে। তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এইচ.এন. আশিকুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ জানায়, ফুয়াদ মণ্ডল দীর্ঘদিন ধরে ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে আটক করা সম্ভব হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী জানান, ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় ফুয়াদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ