শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বেরোবির সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমান বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ৮৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক শিক্ষার্থী । তারা হলেন বিশ্ববিদ্যালয়ের(বেরোবি)প্রক্টর,ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ ফেরদৌস রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ ।পরপর দুই বছর বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।

বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা Elsevier ও Stanford University যৌথভাবে বিশ্বের শীর্ষ গবেষকদের যে তালিকা প্রকাশ করে, তাতে তিনি ২০২৪ ও ২০২৫ সালে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়,সহযোগী অধ্যাপক ড.ফেরদৌস রহমান মূলত Physics & Astronomy ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন এবং তার উপক্ষেত্র Applied Physics। তিনি বিশ্ব র‍্যাংকিংয়ে ৬৯ হাজার ৫৮৫তম স্থানে রয়েছেন। একই সঙ্গে Applied Physics উপক্ষেত্রে তার অবস্থান ৫৯৫তম। তার H-index ৩০ এবং Hm-index ৮, যা তার গবেষণার প্রভাব ও গ্রহণযোগ্যতাকে আন্তর্জাতিকভাবে প্রমাণ করে।

Stanford ও Elsevier-এর এই তালিকা তৈরি করা হয় গবেষকদের প্রকাশনা, সাইটেশন, H-index সহ নানা বৈজ্ঞানিক পরিমাপের ভিত্তিতে। বিশ্বের লক্ষাধিক গবেষক থেকে প্রভাবশালী বিজ্ঞানীদের আলাদা করে এই তালিকা প্রস্তুত করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমানের এ অর্জনে গর্বিত এবং এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড.মোঃ ফেরদৌস রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার অনুভূতি প্রকাশ করেন, গবেষণার তালিকায় একজন শিক্ষার্থীর নাম এসেছে অভিজিৎ ঘোষ ও আমার ল্যাবের শিক্ষার্থী।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও গবেষক হিসেবে এ অর্জন আমার জন্য অনেক সৌভাগ্যের ও আনন্দের । আমি আশা করি এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারব। একইসঙ্গে আমার সহকর্মী ও শিক্ষার্থীরাও গবেষণায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিবেন এভাবে। এটাই আমার প্রত্যাশা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ শওকাত আলী বলেন,যারা গবেষকের তালিকায় স্থান করে নিয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশা করি তাদের এই ধারাবাহিকতা যেনো অক্ষুণ্ণ থাকে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে গবেষণায় অংশগ্রহণ করতে হবে। তাদের জন্য আমি ফান্ডের ব্যবস্থা করেছি। তারা যেন ভালো গবেষণা করতে পারে এবং বিশ্ববিদ্যালয ভালো স্থান অর্জন করবে সেই চেষ্টা অব্যাহত থাকুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ