শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শীতকালীন ছুটির আগে ও পরে ব্রাকসু নির্বাচনের দাবীতে পৃথক কর্মসূচী

বেরোবি বার্তা প্রতিবেদক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫


শীতকালীন ছুটি নির্ধারিত সময়ে বহাল রেখে ছুটির আগে ও পরে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ব্রাকসু নির্বাচনের দাবীতে পৃথক কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ^বিদ্যালয়ের মিডিয়া চত্ত¡র থেকে প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থী মাসুদ রানা, রুমন মিয়া, স্বাধীন ইসলামসহ অন্যরা জানান, শীতকালীন ছুটি নির্ধারিত সময়ে এবং ব্রাকসু নির্বাচন উৎসব মুখর করতে ছুটি পরবর্তী যৌক্তিক সময়ে সময় নির্ধারনের জন্য সহ¯্রাধিক শিক্ষার্থী গণস্বাক্ষর করেছে। ব্রাকসু নির্বাচনের জন্য শীতকালীন ছুটি পেছালে প্রাইভেট পড়িয়ে লেখাপড়া করা শিক্ষার্থীরা যথা সময়ে প্রাইভেট পড়ানো শুরু করতে না পেরে উপার্জনের সুযোগ হারাবে। শিক্ষক-কর্মকর্তারাও যথা সময়ে শীতকালীন ছুটি চান বলে জানান শিক্ষার্থীরা।
অপরদিকে ব্রাকসু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একাংশ। বুধবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আহমাদুল হক আলভী জানান, শীতকালীন ছুটি পিছিয়ে ব্রাকসু নির্বাচন উৎসবমূখর ও অংশগ্রহণমূলক হবে না। শীতকালীন ছুটি পূনবর্হাল রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রাকসু নির্বাচন এগিয়ে নেয়ার আহŸান জানানো হলে প্রশাসন আশ^াস দিয়েও তা বাস্তবায়ন করেনি। এছাড়া শিক্ষার্থীদের ১৭টি যৌক্তিক দাবী উপস্থাপনসহ দাবী আদায়ে আন্দোলন করা হলে প্রশাসন শুধুমাত্র আশ^াস দিয়েই চলেছে। ব্রাকসু নির্বাচন এগিয়ে নেয়াসহ শিক্ষার্থীদের দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ