শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে দুই স্ত্রীর ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্বামীর আত্মহত্যা

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ৭৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের পীরগঞ্জে দুই স্ত্রীর ঝগড়ায় অতিষ্ঠ হয়ে এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের হীলি (মিয়াপাড়া) গ্রামে।

নিহত ব্যক্তির নাম তাহিরুল ইসলাম ওরফে দুখু মিয়া (৪২)। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিস্ত্রী পেশার কারণে তাহিরুল একাধিক বিয়ে করেছিলেন। বর্তমানে তার দুই স্ত্রী একসাথে নিজ বাড়িতে বসবাস করছিলেন।

স্ত্রীদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও অশান্তি লেগেই থাকত। এর সঙ্গে যোগ হয় পরিবারে অভাব-অনটন। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তাহিরুল।

অভিযোগ রয়েছে, তিনি মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন। প্রায়ই গাঁজা খেয়ে মাতাল অবস্থায় চলাফেরা করতেন।

দিন দিন পরিবারে অশান্তি ও আর্থিক সংকট বেড়েই চলছিল। অবশেষে এসব সহ্য করতে না পেরে সোমবার বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ