শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

কাউনিয়ায় কূর্শা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা বৃহস্পতিবার রাতে উপজেলার মিরবাগ হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কূর্শা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়।

সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোচ্ছাবের হোসেন কোয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কূর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকারের দমন-নিপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন জোরদারের আহ্বান জানান তারা।

সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা জানান, এ ধরনের কর্মী সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও উদ্দীপ্ত হবেন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

শেষে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ