শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জিনের পুতুল প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জিনের পুতুল প্রতারণা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাণীশংকৈল থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিহানগর এলাকার রুবেলের বাড়ী থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে, রাশেদুল ইসলাম, শফিক আল মামুন, মজিবরের ছেলে এছাব্বর আলী। একই উপজেলার গড়ের পাড়া এলাকার তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া ছয়ঘরিয়া এলাকার মমতাজের ছেলে ফরহাদ হোসেন ডিমলা উপজেলার ছাতনাই এলাকার রবিউল ইসলামের স্ত্রী আখি মনি।

পুলিশ জানায়, বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিনের পুতুল প্রতারণা চক্রের ৬ সদস্যকে স্বর্ণের রং লাগানো চারটি পুতুলসহ আটক করা হয়।

রাণীশংকৈল থানার এস আই দিদারুল মুরাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হবে। জিনের পুতুল প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অনেকদিন থেকেই পরিকল্পনা করা হচ্ছে। এবার তাদের হাতেনাতে গ্রেফতার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ