শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

চিলমারীতে স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম, বাঁধা স্থানীয়দের

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা বহির্ভূত কাজ ও নিম্নমানের ইট, খোয়া দিয়ে ঢালাই ও সীমানা প্রাচীরের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এনিয়ে ওই এলাকার স্থানীয়রা বাঁধা দেন।

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ১৪ লাখ ২৪ হাজার ২৫৩.৫৪ টাকার চুক্তিতে প্রকল্পটির নির্মাণকাজ পায় মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যাতে দুর্ঘটনার শিকার না হয় সেজন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে চিলমারীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকাবাসী এক পর্যায়ে কাজ বন্ধ করে দেন।

চিলমারী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, আমি দায়িত্বে থাকা এসও কে বলছি দেয়ালটা ভেঙে দিতে। এছাড়াও তিনি সরেজমিনে গিয়ে পরিদর্শনের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ