শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য ও তাঁর জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন মালগাড়া গ্রামে রফিকুল ইসলাম ওরফে রফিকুল মেম্বার (৫০)-এর বাড়ির বারান্দায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল তদন্ত কেন্দ্রের এসআই মোস্তাকিম ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে বারান্দায় রাখা একটি হলুদ রঙের ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী আসনের নিচে খোদাই করে লুকানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মালগাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং তাঁর জামাতা মো. রুবেল মিয়া। তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২৭) দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল গাঁজার মালিক পলাতক রয়েছে। তাঁর বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এ অভিযান পরিচালনা করেছি। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ