শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

কায়সারুল আলম সোহাগ,কালীগঞ্জ (লালমনিরহাট),প্রতিনিধিঃ / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ( ১৭ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা ও আইন শৃঙ্খলা অবনতি এবং মব তৈরির প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক ও ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম । তিনি তার বক্তব্যে গণঅভ্যুত্থানের ইতিহাসের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম তানভীর সাবু ।তিনি বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং অবৈধ মব গঠন ও সহিংসতা প্রতিহত করতে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে।”

স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক সাধারণ জনগণ সমাবেশে অংশগ্রহণ করেন এবং শান্তি ও শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী দিনে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় আরও ব্যাপক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ