শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

রংপুরে StepUp 4 Tomorrow-এর আয়োজনে “Earth Care” প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাহজাবিন মিষ্টি / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনের বার্তা পৌঁছে দিতে “StepUp 4 Tomorrow”-এর আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি, যা প্রজেক্ট Earth Care-এর আওতায় পরিচালিত হচ্ছে।

রংপুর জেলার দর্শনা নাজিরদীঘি বনপাড়ায় আজ অনুষ্ঠিত এই কর্মসূচিতে ফলজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আম, পেয়ারা, কাঁঠাল, আমড়া, লিচু, মাল্টা, আমলকি, লেবু, বকুল ফুল, নিম ও গাব গাছের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।

প্রকল্প “Earth Care” পরিবেশবাদ, টেকসই জীবনযাত্রা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে। এই প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে— গাছ লাগানো ও বন সংরক্ষণ, প্লাস্টিক ও বর্জ্য ব্যবহারে সচেতনতা, পানি ও বিদ্যুৎ অপচয় রোধ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং বায়ু ও পানিদূষণ রোধ।

আয়োজক সংগঠন StepUp 4 Tomorrow-এর পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়ে গেছে।

উল্লেখ্য, এই কর্মসূচি রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে চালু থাকবে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক ও পরিবেশপ্রেমীদের অংশগ্রহণের মাধ্যমে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ