শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী নুরুজ্জামান

রিপোটারের নাম / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে  মাহামুদুল হাসান মুন্না নামে এক তরুণ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মুখ্য মহানগর আদালত-৩ এর বিচারক দেবী রানী চৌধুরী এ আদেশ দেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহানগর কোতোয়ালি থানা থেকে তাকে কড়া প্রহরায় আদালতে নিয়ে যাওয়া হয়। শুনানীতে এ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষে আইনজীবী আদালতকে বলেন, তিনি এ ঘটনায় জড়িত ছিলেন না। তার বাড়ি লালমনিরহাটে কিন্তু হত্যার ঘটনাটি ঘটেছে রংপুরে। শুধু রাজনৈতিক কারণে তাকে এ মামলায় আসামি করা হয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

 

 

আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, তিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই। শুধু রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার বয়স বিবেচনায় রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেছিলাম।

এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস গলির তার ভাগ্নের বাসা থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এক নম্বর আসামি তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ