শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

৫ আগষ্টের আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে এক বিএনপি নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রচণ্ড গরমে আরও দুই নেতা অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নেতার নাম আল আমিন (৪০)। তিনি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

অসুস্থ নেতারা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন এবং জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বুরুদিয়া ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা পাটমহলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ আল আমিন অসুস্থ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির জন্য এটি অপূরণীয় ক্ষতি। আল আমিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও দলপ্রেমী নেতা। তার মতো নেতার অভাব আমরা দীর্ঘদিন অনুভব করবো। ডাক্তাররা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সুস্থতা কামনা করছি এবং আল আমিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ