শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

রংপুরের গংগাচড়ায় ২ শিশুকে হত্যা করে বালুচাপা দেয়ার মামলায় বিএনপির নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৯৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর বালুমহালে দুই শিশুকে হত্যা করে লাশ গুমের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় আব্দুর রশিদ নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিকে রংপুরের আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গ্রেপ্তার আব্দুর রশিদ উপজেলার আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরের বালুমহালে পাথর কুড়াতে যায় শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬। সেখানে তাদের হত্যা করে বালুর নিচে লাশ গুমের চেষ্টা করা হয়।

দুই শিশু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় আজাহারুল ইসলামের বালু উত্তোলনস্থলের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পরে ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি আজাহারুল ইসলামকে গত শুক্রবার র‍্যাব একটি বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ