শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি সরিয়ে নেয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি সরিয়ে নেয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। এতে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পরে৷ এরপর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর লাইনচ্যুত ট্রেনটির বগি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হলে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, জয়দেবপুর স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ওয়াচম্যানের ভুল সিগন্যালের কারণে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্য নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগি সরিয়ে নেয়া হয়। এর ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ