শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আশা করবো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।

আজ রবিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন ঘিরে মাস্টার ট্রেইনারদের ট্রেনিং সম্পন্ন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা। কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন।

পুলিশকে জনগণের জন‍্য কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে।

রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো দলের দিকে যাওয়া যাবে না, জনগণের দিতে যেতে হবে। আগামী জাতীয় নির্বাচন হোক শান্তিপূর্ণ।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে।

মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো পোস্টিং লটারির মাধ‍্যমেই হবে। কিন্তু আমাদের ব‍্যর্থতা জোড়ে ঘোষণা করা হলেও আমাদের সফলতা প্রচার করা হয় না।

অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কার্যক্রম বন্ধ হয়নি জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ‍্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি।

আসন্ন পূজাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, তবে তা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ