শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

১৮ ঘন্টা পর উদ্ধার সৈকতে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ

ডেস্ক রিপোর্ট / ৬০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া সৈকত থেকে তার মরদেহ ভেসে ওঠে।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ। এসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিলেন আহনাফ। ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, ‘সকালে সমিতি পাড়া পয়েন্ট থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ