শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

১২ ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে পদায়ন

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দেশের ১২টি জেলা থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তাদের মধ্যে ঝিনাইদহের ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে নৌপরিবহন মন্ত্রণালয়, পঞ্চগড়ের ডিসি মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়, চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মানিকগঞ্জের ডিসি মনোয়ার হোসেন মোল্লাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জয়পুরহাটে ডিসি আফরোজা আকতার চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।

ময়মনসিংহের ডিসি মুফিদুল আলম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্ম-সচিব) নিয়োগ পেয়েছেন। এজন্য তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয় ন্যস্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) পদে নিয়োগ পেয়েছেন। এজন্য তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে গোপালগঞ্জের ডিসি মুহম্মদ কামরুজ্জামানকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। এজন্য তিনি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত হয়েছেন। এছাড়া ঝালকাঠি ডিসি আশরাফুর রহমান সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) হয়েছেন। জামালপুরের ডিসি হাসিনা বেগম মন্ত্রিপরিষদ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ দিদারুল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে নিয়োগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ