শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

“১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” – ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১টা ৩৪ মিনিটে একটি ভারতীয় নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে। অপরিচিত নম্বর হওয়ায় প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে একাধিকবার কল ও মেসেজ পাওয়ায় তিনি সতর্ক হন।

তিনি জানান, ফোন রিসিভ করলে অপরপ্রান্ত থেকে বলা হয়, “মোখলেছুর রহমান বলছেন? ওসি ছাতক থানা?” উত্তরে তিনি পরিচয় নিশ্চিত করলে অপরপ্রান্ত থেকে বলা হয়, “আমার পরিচয় পরে দেব, আওয়ামী লীগ হারায় নাই, ১০ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব।” এ কথার পর তিনি কলটি কেটে দেন।

পরে ওই নম্বর থেকে একাধিকবার মেসেজ পাঠানো হয়। বার্তাগুলোতে বলা হয়, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন’, ‘আওয়ামী লীগ হারাইয়া যায় নাই’, ‘আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে’, ‘বিষয়টা মাথায় রাইখেন’। ওসি মোখলেছুর রহমান মেসেজে পরিচয় জানতে চাইলে অপরপ্রান্ত থেকে পাল্টা হুমকি দিয়ে বলা হয়, “দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। মাইন্ড ইট।

ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ