শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

১০ টাকার জন্য অমানবিক নির্যাতন, হাসপাতালে ভ্যানচালক

ডেস্ক নিউজ / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাত্র ১০ টাকা টোলের জন্য এক ভ্যানচালককে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে। নির্মম এ ঘটনার শিকার মফিজুল ইসলাম (৪৫) বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা ৬টায় মফিজুল কালীগঞ্জ বাজার থেকে আলু নিয়ে বোম্বে অ্যাগ্রো লিমিটেডের উদ্দেশে রওনা হন। করতোয়া সেতুর পশ্চিম পাশে পৌঁছলে টোল আদায়কারী শাহাদাত তাকে থামান। বিগত দিনের টোল পরিশোধ না করাকে কেন্দ্র করে ইজারাদারের লোকজন অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। প্রতিবাদ করায় শাহাদাত, লিটনসহ আরও কয়েকজন মিলে মফিজুলের শার্টের কলার ধরে লাঠি দিয়ে বেধড়ক পেটান। এসময় মফিজুলকে বাঁচাতে এগিয়ে গেলে মন্তাজ, আলফাজসহ তিন ভ্যান চালককেও মারধর করা হয়।

এবিষয়ে ভুক্তভোগী মফিজুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় আমাকে টোলের রসিদ দেওয়া হয়, কিন্তু রাত ৯টায় ফেরার সময় কাউকে না পাওয়ায় টাকা দিতে পারিনি। আজ যখন টোল দিতে যাই, তখন তারা আগের দিনের টাকা নেওয়ার কথা বলে গালাগাল শুরু করে। আমি প্রতিবাদ করলে শাহাদাত, লিটনসহ চারজন মিলে আমার শার্টের কলার ধরে লাঠি দিয়ে মারধর করে।

এদিকে ভ্যানচালক মফিজুলের ওপর হামলার ঘটনার পর অভিযুক্তদের শাস্তির দাবিতে ভ্যানচালকরা সড়ক অবরোধ করেন। এতে পৌরসভার পাকুড়িতলা থেকে করতোয়া সেতু পর্যন্ত এশিয়ান মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে ভুক্তভোগী মফিজুলের মামাতো ভাই নুর ইসলাম বাদী হয়ে শাহাদাত ও লিটনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শাহাদাত ও লিটন পৌরসভার পাকুড়িতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা কালবেলাকে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে ভ্যান ও থ্রি-হুইলার চালকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। তবে প্রতিবারই অভিযুক্তদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। এবারও প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ