শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

হ্যান্ডকাফসহ পুলিশের হেফাজত থেকে পালালেন আওয়ামী লীগ নেতা

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন ৯টি হত্যা মামলার আসামি আব্দুল মজিদ। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা। তিনি ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহিদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল মজিদ। সোমবার পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। এক পর্যায়ে আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে বাঘাতা হাওরে লাফ দিয়ে পালিয়ে যায়।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯টি হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ